১. ভুল তথ্য বা টাইপো রিপোর্ট করার নিয়ম
আমরা প্রতিটি সূত্র, শর্টকাট টেকনিক ও কুইজের প্রশ্ন শতভাগ নির্ভুল রাখার সর্বোচ্চ চেষ্টা করি। তবুও মানুষের ভুল হতে পারে। অ্যাপের মধ্যে বা ওয়েবসাইটে কোনো তথ্যে ভুল বা অসঙ্গতি দেখতে পেলে আপনি দুটি উপায়ে জানাতে পারেন:
- ইন-অ্যাপ রিপোর্ট বাটন: যে সূত্র বা প্রশ্নের সমস্যা, তার কার্ডের ডানপাশে থাকা Report / রিপোর্ট আইকনে ক্লিক করে সরাসরি কারণটি সিলেক্ট করে সাবমিট করুন।
- ইমেইলের মাধ্যমে: আমাদের অফিসিয়াল সাপোর্ট ইমেইলে বিষয়টির স্ক্রিনশট বা শিরোনাম সহ পাঠিয়ে দিন।
২. সাধারণ সমস্যার সমাধান (Troubleshooting)
ক. ক্যামেরা দিয়ে ম্যাথ স্ক্যান করতে সমস্যা হচ্ছে?
- নিশ্চিত করুন অ্যাপটিকে ক্যামেরা পারমিশন দেওয়া হয়েছে (Settings → Apps → Math Shortcut → Permissions → Camera)।
- পর্যাপ্ত আলোতে খাতার লেখা বা বইয়ের পাতার ছবি তুলুন যাতে স্পষ্ট দেখা যায়।
- ক্যামেরা ভিউতে থাকা ক্রপ বক্সে শুধুমাত্র অংকের সমীকরণ অংশটি রাখুন।
খ. অফলাইনে কাজ করছে না?
অ্যাপটি প্রথমবার ইনস্টল হওয়ার পরই প্রয়োজনীয় সব সূত্র ও প্রশ্ন ডিভাইসের লোকাল ডাটাবেজে স্টোর করে নেয়। তাই ইন্টারনেট ছাড়াও এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করে।
গ. কুইজের ফলাফল বা বুকমার্ক হারিয়ে গেছে?
অ্যাপের ডেটা ক্লিয়ার (Clear Data) বা আনইনস্টল করলে ডিভাইসের লোকাল মেমোরি রিসেট হয়ে যায়। নতুন ভার্সন আপডেট দিলে সাধারণ নিয়মে ডাটাবেজ অক্ষত থাকে।
৩. ডেভেলপারকে পরামর্শ বা নতুন ফিচার রিকুয়েস্ট
আপনি যদি বিশেষ কোনো টপিক (যেমন: মেট্রিক্স, বিন্যাস-সমাবেশ, ক্যালকুলাস) যুক্ত করার পরামর্শ দিতে চান, নির্দ্বিধায় আমাদের ইমেইলে লিখে জানান।